× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

যশোরে জব ফেয়ার ২৪ এপ্রিল: ৫২ প্রতিষ্ঠানে মিলবে চাকরি

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

যশোর অফিস: যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) চাকরি মেলার আয়োজন করেছে। আগামি ২৪ এপ্রিল (বুধবার) শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত মেলায় চাকরিদাতা ৫২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম (সিইআইপি) প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষত বেকার তরুণ-তরুণী চাকরির সুযোগ পাবেন। শনিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আরআরএফ’র পরিচালক (প্রশিক্ষণ) আবুল কালাম আজাদ বলেন, ২০১৫ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অধীনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর তত্বাবধানে স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম (সিইআইপি) প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের আওতায় দরিদ্র ও বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩মাস ও ৪ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রশিক্ষণ পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দেয়ার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন কোর্সের আওতায় ১ হাজার ৯৭৫জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৩জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাকী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। আগামি ২৪ এপ্রিল টাউন হল ময়দানে সারাদিন জব ফেয়ার হবে।

অনুষ্ঠানে বণার্ঢ্য র‌্যালি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পি পথিক নবি’র সংগীত এবং বিবর্তন যশোর’র পরিবেশনায় নাটক এবার রাজার পালা পরিবেশত ।

তিনি আরও বলেন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সিইআইপি) প্রকল্পের আওতায় ৩ মাস ও ৪ মাস মেয়াদী আইটি সাপোর্ট সার্ভিস, আইটি ফ্রিল্যান্সিং,ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স, মোবাইল ফোন সার্ভিসিং, ওয়েল্ডিং, অটো মেকানিক্স, ফুড এন্ড বেভারেজ পোডাকশন (কুকিং), ফুড এন্ড বেভারেজ সার্ভিস, হাউজ কিপিং প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরআরএফ’র সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মানস বিশ্বাস, সিনিয়র প্রশিক্ষক খালেদা নার্গিস ও নার্গিস আনিসা পিয়া।


এ ক্যটাগরির আরো খবর..