× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

যশোরে ছাত্রদল নেতা আটক

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে জেলগেট থেকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী সন্ধ্যা ছয়টায় ‘দৈনিক নবচেতনা’কে বলেন, ‘ফয়সাল পুলিশ হেফাজতে আছে’। এর আগে দুপুরে তিনি ফয়সাল নামে কাউকে আটকের কথা অস্বীকার করেন। তবে ছাত্রদল নেতারা অভিযোগ করছিলেন, তাদের সামনে পুলিশ একটি মাইক্রোবাসে ফয়সালকে তুলে নিয়ে যায়।

ছাত্রদল জেলা শাখার নেতারা জানান, গত ২ মার্চ ঢাকায় গ্রেফতার হন মোস্তফা আমির ফয়সাল ও শরিফ হাসান জুয়েল নামে ছাত্রদলের দুই নেতা। তারা দীর্ঘদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ঢাকা কারাগারে থাকাকালে জুয়েল ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে মুক্তি পেয়ে যশোর এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন যশোরে চিকিৎসাধীন থাকার পর ঢাকা নেওয়ার পথে গত ১১ জুলাই জুয়েল মারা যান বলে ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত জুলাই মাসে ফয়সালকে যশোর  কারাগারে স্থানান্তর করা হয়। তার নামে ঢাকায় চারটি ও যশোরে তিনটি মামলা রয়েছে। সম্প্রতি হাইকোর্ট এই মামলাগুলোতে তাকে জামিন দেন। জামিনের কাগজপত্র যশোর কারাগারে পৌছালে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মুক্তি পান মোস্তফা আমির ফয়সাল। কিন্তু জেলগেট থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

তারা বলেন, ‘ফয়সালকে স্বাগত জানাতে আমরা ছাত্রদলের বেশ কয়েক নেতাকর্মী জেলগেটে হাজির ছিলাম। আমাদের সামনে পুলিশ ফয়সালকে তুলে নিয়ে গেছে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু দুপুরে বলেন, ‘শুনেছি ফয়সালকে জেলগেট থেকে ফের আটক করেছে পুলিশ। কিন্তু বিষয়টি আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।’


এ ক্যটাগরির আরো খবর..