× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

মোঃ মাসুদুর রহমান শেখ: বেনাপোল

যশোরের শার্শা সিমান্ত থেকে ৭০ পিচ স্বর্ণবারসহ আটক ২

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
sharsa

যশোরের শার্শা কায়বা সীমান্ত থেকে ৭০ পিচ (৮ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক ও একটি প্রাভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ স্বর্ণের চালান সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে শরিফুল মোড়ল ও
চাঁদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে আব্দুল হান্নান। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান বিজিবি।
খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান, ভারতে পাচার স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমানের নের্তৃত্বে বিজিবি সদস্যরা একটি প্রাইভেটকার জব্দ সহ তাদেরকে আটক করে। পরে, প্রাইভেটকারের ষ্টারিংয়ের সামনে মিটারবক্সের মধ্য থেকে বিশেষ কায়দায়  কসটেপে মোড়ানো লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
আটক স্বর্ণের মুল্য ৬ কোটি ৫২ লাখ টাকা বলে জানান বিজিবি ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..