× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

যশোরের মণিরামপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/The-body-was-recovered.jpg

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে দেবি টিকেদার (৩৬) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে উপজেলার কুচলিয়া গ্রামের মুকুন্দ সরদারের ঘেরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বুক, থুঁতনি ও হাঁটুতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত দেবি টিকেদার কুচলিয়া গ্রামের পিযুষ টিকেদারের স্ত্রী। ওই দম্পতির ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে মণিরামপুর থানা পুলিশ। তিনি শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এই ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটক করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..