যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দিবেন -সারজিস আলম

যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দিবেন -সারজিস আলম
আমরা ভুল করলে শুধরে দিবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবে না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দিবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দিবেন। কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (NCP) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে কমিটির পদ পাওয়ার পর প্রথম বার নিজ জেলা পঞ্চগড় বিশাল গাড়িবহর নিয়ে দেবীগঞ্জ, বোদা ও পঞ্চগড় সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভাগুলিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিবে না। এতদিন সাধারণ মানুষকে নেত্রারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যে কোন কাজের  জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এইগুলা আর হতে দেওয়া যাবে না।
সারজিস আলম বলেন, জনপ্রতিনিধি হয়ে যদি কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করে তাদেরকে আর জনপ্রতিনিধি হিসাবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছ থেকে একদিন কিছু নেন তাহলে ৫ বছর আপনার রক্ত চুসে খাবে। এই সুযোগ কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আর কাউকে সুযোগ দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে। সারাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এই পঞ্চগড় জেলাকে সবাইকে নিয়ে সাজাতে চাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।