ময়মনসিংহ মেডিকেলে ৩ জনের করোনা শনাক্ত সারা দেশে ৮৮

ময়মনসিংহ মেডিকেলে ৩ জনের করোনা শনাক্ত সারা দেশে ৮৮

বাংলাদেশে মোট ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত । তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছে ৩জন। গতকাল রবিবার রাতে কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত পাঁচ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে চার দিনে ৮০ জনের নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে; যেখানে ৩ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।’

চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ২৪ ঘন্টা এই সেবা চালু আছে। কিটের স্বল্পতা নেই। এক সাথে ৩ ঘন্টায় ৪৬ জনের পরীক্ষা করা যাবে। করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুই নারী শেরপুর জেলার বাসিন্দা। আরেকজন পুরুষ জামালপুরের বাসিন্দা। তাদের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে।

আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর অনুযায়ী বর্তমানে রাজধানীর ২৯টি জায়গায় ৫২জন সহ সারা বাংলাদেশে মোট ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই সকলকে সাবধানে থাকতে পরামরশ দেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।