বিএনপি ভাঙা সময়ের ব্যাপার মাত্র

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপি ভাঙা সময়ের ব্যাপার মাত্র। কতদিন পর ভাঙবে, সেটা দেখার অপেক্ষায় এখন দেশের উৎফুল্ল জনতা ও সাংবাদিকরা। বললেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, যারা বিএনপির ঐক্য বজায় রাখার চেষ্টা করছেন, তাদের বলছি ঐক্য থাকবে না। সরকার আপনাদের দল ভাঙবে না। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রচেষ্টার প্রয়োজন হবে না।

তিনি বলেন, বিএনপির বিবেকবান নেতারা একজন ফেরারি আসামিকে নিয়ে থাকবেন না। তিনবারের প্রধানমন্ত্রী এতিমের টাকা আত্মসাৎ করে জেল খাটছেন। এটি রাজনৈতিক নেতাকর্মীদের জন্য অত্যন্ত লজ্জার।

খাদ্যমন্ত্রী বলেন, খালেদা মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করছে, সেগুলোতে সরকার বাধা দিচ্ছে না। তবে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা। এর জন্য কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, খালেদাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে চায় না সরকার। তবে বিএনপি নির্বাচনে না এলে, আওয়ামী লীগের কিছু যায়-আসে না।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসে, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী শিকদার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।