× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক

ডেস্ক

বর্ষার মৌসুমী বায়ু সক্রিয় হলে কিছুটা কমবে তাপমাত্রা

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ জুন, ২০২৫
সারাদেশে শীতের তীব্রতা

সারাদেশে আরও দুই দিন থাকবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া আগামী শনি অথবা রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পনেরো জুনের পর থেকে বর্ষার মৌসুমী বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

বুধবার (১১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মো. বজলুর রশিদ বলেন, খুলনা, রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুই দিন সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে।

১৫ জুনের পর থেকে বর্ষার মৌসুমী বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমবে। আজ খুলনা, বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা আর বাড়বে না। টানা বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। আগামী শনি ও রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টিপাত- চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর ।

তাপপ্রবাহ-নীলফামারি জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..