× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মৌলভীবাজারে পারিবারিক কলহে গৃহবধুর আত্নহত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

সোহেল আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এক গৃহবধুর  আত্নহত্যার ঘটনা ঘটেছে।

আত্নহত্যায় নিহত রিনা বেগম(২০) উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সুরুজ মিয়ার কনিষ্ট কন্যা।

গতকাল ১৫ ফেব্রুয়ারী সকাল ৮.৩০ মিনিটের সময় নিজ ঘরে তীরের সাথে সাথে ওড়না পেঁছিয়ে তিনি আত্নহত্যা করেন।

নিহতের স্বামী আব্দুল হাই(২৭) জানান, আজ সকালে ঘর থেকে বের হয়ে দোকানে যাই, ফিরে এসে দেখি আমার স্ত্রী ওড়না গলায় পেঁছিয়ে ঝুলে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়দিন ধরে স্বামীর ঘরে ভাগনি থাকা না থাকা নিয়ে ঝগড়া-ঝাটি চলছিল, আত্নহত্যার ঘটনা এরই বহি:প্রকাশ হতে পারে।

আত্নহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানা ডিউটি অফিসার এএসআই হেলাল আহমদ জানান, ‘আগামীকাল লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। তারপরই বলা যাবে ঘটনাটি আত্নহত্যা নাকি হত্যা।’


এ ক্যটাগরির আরো খবর..