× Banner
সর্বশেষ
ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে জামিনে কারামুক্ত জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে – স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে মার্কিন রাষ্ট্রদূতে সাক্ষাৎ শ্যামনগরে গাছ  নিধনের প্রতিবাদে মানববন্ধন সামুদা গ্রুপের সাথে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করলো প্রাইম ব্যাংক

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করলেন চিন্ময় দেব রায়

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ সম্প্রতি আলোচিত মৌলভীবাজারের পিংকি সু স্টোরে ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কানাডা প্রবাসী চিন্ময় দেবরায় (চম্পূ)।
শনিবার সন্ধ্যায় মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে ‘শহীদ কানু স্মৃতি সংসদ’ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত হয়ে অগ্নিকান্ডগ্রস্ত পরিবারের হাতে অর্ধলক্ষ টাকা সহায়তা তুলে দেন চিন্ময় দেবরায়। এছাড়া মৌলভীবাজার ‘তরুন সনাতনী সংঘ’র পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
শহীদ কানু স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রবীন আইনজীবি বিশিষ্ট লেখক কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সংবর্ধিত প্রবাসী রাধাকান্ত ধর, মানবাধিকার কর্মী তপন দত্ত, টিএসএসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহব্বায়ক অ্যাডভোকেট প্রীতম দত্ত সজীব, টিএসএস মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জগদীশ দাস, কবি পুলক কান্তি ধর, অ্যাডভোকেট দিপক চন্দ্র ধর প্রমুখ।
অনুষ্ঠানটি সমন্বয় করেন বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস।
উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারী সকালে মৌলভীবাজার শহরস্থ পিংকি সু স্টোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একই শহীদ পরিবারের ৫জন মৃত্যুবরন করেন। ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ অনেক দানশীল ব্যাক্তিগণ নিঃস্ব এই পরিবারে পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..