মোড়কে পাটজাত পন্য ব্যবহার না করায় জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হাট চাঁদনীর চাউল বাজারে নিষিদ্ধ প্লাষ্টিক বস্তায় চাল বিক্রির অপরাধে ১০ ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে পন্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন ২০১০ /১৪ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন জানান, শহরের চাল বাজারে অভিযান চালিয়ে পাটজাত পণ্যের পরিবর্তে প্লাষ্টিকের বস্তা মোড়ক হিসেবে ব্যবহার করার অপরাধে চাল বাজারের ১০ ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী, কালীগঞ্জ থানার এস আই দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।