× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিআইডি

বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় পরিবর্তন হলেও ক্লাসের সময় অপরিবর্তীত -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতে সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।

স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবার করার বিষয়ে তিনি বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় না থাকায় শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। তাই বৃহস্পতিবার প্রস্তাবনা বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।

হলিক্রসের শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরিষ্কার হবে। ওই শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করায় পরিবার ও সামাজিকভাবে চাপের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা কমাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুজন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। এই লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..