এম,এ,জলি, শার্শা যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুহাটের বিট ও ১৩ হাজার স্কয়ার ফুটের গাড়ি পার্কিংয়ের স্থান ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল ।
সোমবার সকালে বাগআঁচড়া -সাতমাইল পশুরহাটের গাড়ি পার্কিংয়ের স্থান ঢালাই এর উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল । এ সময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুলসহ কলেজ ছাত্রলীগ, কৃষক লীগ, মুসলিম লীগ, শ্রমিক লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




