× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মোশাররফ এক-এগারোর কুশীলবদেরও বিচার চান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিচার হলে, এর নেপথ্যের কুশীলবদের কেন বিচার হবে না; সেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বলছেন, এক এগারোর সময়ে যারা রাজনীতিবিদদের সম্পর্কে মিথ্যা লেখালেখি করেছেন, তাদের বিচার হওয়া উচিৎ। এর আগে যারা দুই নেত্রীসহ অসংখ্য নেতাকে কারাগারে অন্যায়ভাবে নিক্ষিপ্ত করেছে, দুই নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র করেছিল, আমরা তাদের বিচার চাই। যারা লেখালেখি করেছে এরপর তাদের বিচার হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জরুরি আইনের সময়ে যারা বেআইনি ও অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, যারা এদেশে নেতৃবৃন্দের ভাবমূর্তি নষ্ট করেছিলো, বিরাজনীতিকরণ করার জন্য যারা দায়ী ছিল, আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের বিচার করতে হবে।’

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনে এই সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। পরবর্তীকালে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর নির্বাচনে এই চিত্র দেখা গেছে- কীভাবে প্রহসনের নির্বাচন করে তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার পথে এগুচ্ছে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাহ্ফুজ আনাম যাদের সংবাদ প্রকাশ করেছিলেন, তাঁদের বিচারের কথা কেন আসে না? কেন তাঁদের বিচার হবে না?’

আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..