× Banner
সর্বশেষ
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ঝিনাইদহ প্রতিনিধি

মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন

প্রায় সাড়ে তিনশত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ২০২৫-২৬ ম্ড়াাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল তিন ঘটিকায় র্ভাচুয়াল লাইভে এসে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের সচিব ওবাইদুর রহমান প্রধান অতিথির বক্তব্য শেষে মিলের ডোঙ্গায় আখ ফেলে ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

এবার চলতি মাড়াই মৌসুমে ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪গশ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ধরা হয়েছে ৫. ৫ শতাংশ। আখের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা মন।

র্ভাচুয়াল লাইভে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএসএফআইসির যুগ্ন সচিব ও পরিচালক আব্দুল আলিম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ ও বিএসএফআইসির চিফ অব পার্সোনল শাহরীনা আনান।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ আ, ন ,ম, জোবায়েরের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন, বিএনপি নেত্রী মুর্শিদাজামান বেল্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হুসাইন আহম্মেদ, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদ হোসেন ও আখচাষী মিজানুর রহমান প্রমুখ। এ অনুষ্টানের মাধ্যমে আখ চাষে সাফল্য রাখায় ৪ জন আখ চাষীকে সন্মাননা দেওয়া হয়। উল্লেখ্য, এ পর্যন্ত মিলটি ৩৪৯ কোটি টাকা দেনায় জর্জরিত রয়েছে।

মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি মৌসুমে ৮০ হাজার মেঃ টন আখ মাড়াই করে ৪ হাজার ৪’শত মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে। উল্লেখ্য, এ বছর কৃষকের আখের মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করা হবে। এজন্য কৃষকেরা আখচাষে ঝুঁকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..