× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

মোবাইল ব্যাংকিংয়ে নেতিবাচক প্রভাবঃ সক্রিয় অ্যাকাউন্ট কমেছে ৭৬ লাখ

admin
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বর্তমান সময়ে অর্থ লেনদেনে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম মোবাইল ব্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। গেলো চার মাসে মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় হিসাব (অ্যাকাউন্ট) কমেছে ৭৬ লাখ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গেলো আগস্টের পর থেকে মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় হিসাব টানা কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে গেলো নভেম্বরে। শুধু এ মাসেই সক্রিয় হিসাব ৪৯ লাখ কমে দাঁড়িয়েছে দুই কোটি ৩১ লাখে। যা আগের মাস অক্টোবরের চেয়ে ১৭ দশমিক ৩৫ শতাংশ কম।

অক্টোবরে সক্রিয় হিসাবের সংখ্যা ছিল দুই কোটি ৭৯ লাখ। সেপ্টেম্বর ও আগস্টে যা ছিল যথাক্রমে তিন কোটি ও তিন কোটি সাত লাখ।

সংশ্লিষ্টরা বলছেন, সন্ত্রাস-জঙ্গি অর্থায়ন, হুন্ডিতে রেমিটেন্স প্রেরণসহ অন্যান্য জালিয়াতি প্রতিরোধে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কঠোরতা আরোপের কারণে সক্রিয় হিসাব ও লেনদেন বাড়ছে না।

হুন্ডিসহ নানা জালিয়াতির অভিযোগে বিকাশ এবং মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহারকারী দুই হাজার ৮৮৬ জন এজেন্টের অস্বাভাবিক লেনদেনে সম্প্রতি তদন্ত শুরু করেছে সিআইডি।

তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, নভেম্বরে অক্টোবরের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক লেনদেন বেড়েছে। এ মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১৯ কোটি টাকা। অক্টোবরে যা ছিল ৮৯১ টাকা।

নভেম্বরে কিছুটা বেড়েছে মোট নিবন্ধিত গ্রাহকের সংখ্যাও। অক্টোবরে মোট ৫৭৭ লাখ নিবন্ধিত এমএফএস হিসাব থাকলেও নভেম্বরে এসে তা দাঁড়িয়েছে ৫৮৫ লাখে। আলোচ্য সময়ে মোট লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৭৩ কোটি টাকা। মোবাইল ব্যাংকিংয়ে মোট এজেন্টের সংখ্যা সাত লাখ ৭৭ হাজার ১৭৯টি। বর্তমানে মোট ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত আছে।

এমএফএসের মাধ্যমে অবৈধভাবে রেমিটেন্স আসা ঠেকাতে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় লেনদেন সীমা কমিয়ে দেয়।

নতুন নিয়ম অনুযায়ী, একটি এমএফএস হিসাব থেকে এক দিনে এখন সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থ উত্তোলন করা যায়, এটি আগে ছিল ২৫ হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..