× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মোবাইল টাওয়ার নির্মাণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলে মোবাইল টাওয়ার নির্মাণ ও নুসরাত জাহান রাফি হত্যাসহ সকল নারী নির্যতনের প্রতিবাদে মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর মাধ্যমে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করেন তারা।

সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের লোকজন অংশ নেয়। উপজেলা সুজন সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও রাসেল হাসান বক্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা সুজনের সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা উদীচীর সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আফিকুল ইসলাম হেলাল, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র সভাপতি মোনায়েম খান, সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈশিক ও বৈশ্বিক জলাবায়ু ও পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান ইতিবাচক মনে হলেও বিশ্বায়ন কেন্দ্রিক কর্পোরেট বাণিজ্যের দাপটে বাংলাদেশের বন ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় বাংলাদেশের অন্যতম স্পর্শকাতর বন কমলগঞ্জের লাউয়াছড়ার সংরক্ষিত এলাকায় মোবাইল টাওয়ার বসালে এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এজন্য লাউয়াছড়ায় মোবাইল টাওয়ার নির্মাণের উদ্যোগ বন্ধে অবিলম্বে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রকৃতির মত নারী ও শিশুরা ধর্ষণ ধর্ষণ, হত্যা ও নির্যাতনের শিকার। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা, নার্স শাহিনুর আক্তার ধর্ষণ ও হত্যাসহ সকল নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান।

মানবন্ধন শেষে বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর বরাবরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..