× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোবাইল চুরির বিচারঃ চট্টগ্রামে গণধর্ষণের শিকার দুই কিশোরী, গ্রেপ্তার ৬

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

রাজিব শর্মা(চট্টগ্রাম ব্যুরো):মোবাইল ফোন চুরির অভিযোগে বিচারের নামে আটকে রেখে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছে ৮ যুবক। রক্তাক্ত অবস্থায় দুই কিশোরীকে উদ্ধারের পর পুলিশ ৬ যুবককে গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছে আরো দুই যুবক। রোববার দিনগত রাতে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট মোড়ের জলসা মার্কেটের নবম তলার ছাদে দুই কিশোরীকে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

ধর্ষিত দুই কিশোরীর নাম গোপন রাখা হলেও ঘটনায় জড়িত যুবকদের নাম বলেছেন ওসি। এরমধ্যে গ্রেপ্তারকৃত ৬ যুবক হচ্ছে-
জাহাঙ্গীর আলম (২৪), ফারুক (২৭), আব্দুল আউয়াল ওরফে ডালিম (৩০), কবির (২৭), বাবলু (২৮) ও সেলিম (৩৫)। আর পলাতক দুই যুবক হচ্ছে- রুবেল (২৫) ও এনাম (২৭)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ১৭ বছরের এক তরুণী আগে থেকে জলসা মার্কেটে চাকরি করতো। ওই মার্কেটের ৫ম তলার জয়ন্তী বোরকা হাউসের মালিক রাশেদ তাকে জানায়, তার দোকানের জন্য একজন মহিলা কর্মচারী লাগবে। সে হিসেবে ওই তরুণী ১৬ বছর বয়সী তার এক বান্ধবীকে নিয়ে রোববার দুপুর ২টার দিকে রাশেদের দোকানে যায়।

কথা বলে চলে আসার সময় রাশেদের দোকানের এক মেয়ের মোবাইল হারিয়ে গেছে বলে ডালিম ও সেলিম নামের দুজন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সন্ধ্যা ৬টার দিকে প্রথমে রাশেদের রুমে বসিয়ে মোবাইল চুরি করেছে কিনা জানতে চাওয়া হয়। এরপর সেলিমের দোকানে নিয়ে যাওয়া হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিচারের কথা বলে দুই কিশোরীকে জলসা মার্কেটের ৯ম তলার ছাদে নিয়ে যায় তারা। সেখানে আটজনই পালাক্রমে দুই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পালাক্রমে ধর্ষণে রক্তাক্ত হওয়ার পর তারা দুই কিশোরীকে মুমূর্ষু অবস্থায় ছাদে রেখে যায়।

এদিকে বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘক্ষণ পরও ঘরে না ফেরায় ১৭ বছরের ওই তরুণীর মা রাত সাড়ে ১০টার দিকে জলসা মার্কেটে যান। সেখানে সমিতির লোকজনদের বলার পর খোঁজাখুঁজি করে মার্কেটের ছাদে গিয়ে তার মেয়ে ও মেয়ের বান্ধবীর খোঁজ পান। এ সময় তারা অসুস্থ অবস্থায় সেখানে পড়ে ছিল।

খবর পেয়ে কোতোয়ালি থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত দুইটার দিকে ৮ ধর্ষকের ৬ জনকে গ্রেপ্তার করা হয়। টের পেয়ে দুই ধর্ষক পালিয়ে যায় বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।


এ ক্যটাগরির আরো খবর..