মোবাইল অ্যাপ-নির্ভর পরিবহন সেবা উন্মুক্ত করতে চায় সরকার

বিশেষ প্রতিবেদক :    ঢাকা মহানগরীতে উবারসহ অন্যান্য মোবাইল অ্যাপলিকেশন-নির্ভর যাত্রী পরিবহনসেবা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চায় সরকার। আর এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উবার ইস্ট রিজিওন-এর পাবলিক পলিসি বিষয়ক প্রধান মিজ চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে। এ সময় এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের আরো জানান, নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরইঅংশীদারদেরও মতামত নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর সেবা থেকে আমরাবিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এসব সেবাদেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।’

উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতেও মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রীস্বার্থের পাশাপাশি নিরাপত্তারবিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।