× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মোদীর মন্ত্রিসভায় দ্বিতীয় মোদী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

দু’একটি রাজ্য বাদ দিয়ে সারা দেশে অভাবনীয় ফল করেছে বিজেপি। সপ্তদশ লোকসভা নির্বাচনে জনসমর্থনের সুনামিতে আবারও মোদী সরকারকে ক্ষমতায় ফিরিয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে মোদী সহ বিজেপি এবং এনডিএর ৫৮ জন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীত্বের শপথ নিলেন। এঁদের একজন হলেন প্রতাপ চন্দ্র সারঙ্গি। সপ্তদশ লোকসভা নির্বাচনে একটি কেন্দ্র থেকে বিজয়ী এই প্রার্থী “ওডিশার মোদী” নামেই জনপ্রিয়৷

ওডিশার বালাসোর আসন থেকে বিজু জনতা দলের প্রার্থী ছিলেন রবীন্দ্র কুমার জেনা। যাঁকে ১২ হাজার ৯৫৬ ভোটে হারিয়েছেন প্রতাপ৷ সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুসারে অকৃতদার প্রতাপ সারঙ্গি সমাজের কাজ নিয়েই থাকেন। মিডিয়ার সামনে আসতে অস্বস্তি বোধ করেন তাই তাঁর কাজের সঠিক পর্যালোচক সবার সামনে আসে না। “ওডিশার মোদী” প্রতাপকে নিয়ে এমনটাই দাবি করেছে ফেসবুক ব্যবহারকারীদের অনেকে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ওডিশায় জনপ্রিয় প্রতাপকে মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে মন্ত্রীত্ব দিয়ে মাস্টার স্ট্রোকস দিলেন মোদী-শাহ জুটি। ওডিশায় বিজেপির জনসমর্থন বাড়ানোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই ওয়াকিবহাল মহলের মত।

প্রসঙ্গত, ২০১৪ সালে মোদীর মন্ত্রিসভার প্রথমদিকে জায়গা পাননি বাংলার বাবুল সুপ্রিয়। এরপর কার্যত মাস্টারস্ট্রোক দিয়ে বাবুলকে মন্ত্রিসভায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়। এরপর তাঁর কাজের গতি দেখে খুশি হন প্রধানমন্ত্রী। এরপর তাঁর কাঁধে চাপানো হয় নগরন্নোয়ন এবং আবাসন মন্ত্রকের মতো আরও গুরুদায়িত্ব। আসানসোলের মানুষের একাধিক কাজ করেছেন। এবারও তাঁর মোদীর মন্ত্রিসভায় জায়গা করে নেওয়াটা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু প্রথমদিকে তাঁর নাম ঘোষণা না হওয়াতে অনেকেই বেশ বিচলিত হয়ে পড়েছিলেন। কিন্তু মোদীর মন্ত্রিসভায় তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়েন বাবুলের অনুগামীরা।

তবে শুধু বাবুলই নয়, বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের বিজেপি সাংসদ তিনি। উল্লেখ্য, রায়গঞ্জে অমিত শাহ বলেই গিয়েছিলেন, দেবশ্রীকে জেতালে তাঁকে মন্ত্রিসভায় নিয়ে যাবেন৷ অমিতের কথা শুনে রায়গঞ্জবাসী দেবশ্রীকে দু’হাত উপুড় করে ভোট দেয়৷ সেই মতো দেবশ্রীকে মন্ত্রীকে কথা রাখলেন অমিত শাহ।


এ ক্যটাগরির আরো খবর..