× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

‘কেন হাসিনার উড়োজাহাজ ভারতে নামতে দিলেন’ -মোদির কাছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
মোদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

আগামী ১৩ এবং ২০ নভেম্বর দু’দফায় অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটগ্রহণ। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে এবার জেকে বসেছে বাংলাদেশ ও বাংলাদেশি প্রসঙ্গ। কেন হাসিনার উড়োজাহাজ ভারতে নামতে দিলেন? নির্বাচনী জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এমন প্রশ্ন তুলে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জবাব চেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রোববার ঝাড়খণ্ডের গাড়োয়া বিধানসভায় দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এক জনসভায় হেমন্ত প্রশ্ন তুলে বলেন, ‘কেন হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া হলো?’

অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করে হেমন্ত বলেন, বাংলাদেশ সম্পর্কে ‘দ্বৈত’ ভূমিকা নিচ্ছে কেন্দ্র এবং বিজেপি নেতারা। মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় সংবিধানের সামনে মাথা নত করেছিলেন আর বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে। সমাজের সব অংশ সমান অধিকার পাবে। আমি তাঁকে (মোদি) প্রশ্ন করতে চাই, আপনি কি বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করেছেন? আপনি কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দিলেন?

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু তুলে ধরে ঝাড়খণ্ডের নির্বাচনী ময়দান গরম করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহের আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান (জেএমএম) তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবার উল্লেখ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র শাহ-মোদি জুটিকে নিশানা করেছেন হেমন্ত সোরেন।


এ ক্যটাগরির আরো খবর..