× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নড়াইল জেলা  প্রতিনিধি

মোটর সাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

নড়াইলে মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমান ও ক্ষোভে নড়াইল শহরের মহিষখোলা এলাকায় ইলাফি আহমেদ শুদ্ধ (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শুদ্ধ এবছর নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে বাণিজ্য শাখা হতে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো।
স্থানীয়রা জানান, নড়াইল পৌরসভার মহিষখোলা সিটি কলেজের পূর্বপাশের বাসিন্দা বালু ব্যবসায়ী ফারুক আহম্মেদের ছেলে শুদ্ধ বেশ কিছুদিন ধরে তার বাবা মায়ের কাছে মোটর সাইকেল কিনে দেয়ার বায়না করে আসছিলো। কিন্তু বাবা মা মোটর সাইকেল কিনে না দেয়ায় মনের কষ্টে গত ২৩ আগষ্ট দুপুরে কীটনাশক (বন মারা ওষুধ) পান করে। স্থানীয়রা তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যায়।
নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলল কাজী জহিরুল ইসলাম বলেন, শুদ্ধ’র মৃত্যুর ঘটনা খুবই দু:খজনক। অল্প বয়স হওয়ায় দুর্ঘটনার ভয়ে তার বাবা মা মোটর সাইকেল কিনে দেয়নি। কিন্তু অনাকাঙ্খিত ঘটনায় তার বিদায়ে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছে। বুধবার (২৪) রাত পৌনে ৯টার দিকে মহিষখোলা বালুর মাঠে জানাযা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..