পাটকেলঘাটায় পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ দুজন গ্রেফতার

পাটকেলঘাটায় পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ দুজন গ্রেফতার
আঃ জলিল, বিশেষ প্রতিনিধিঃ  পাটকেলঘাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ দুজন’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, থানাধীন তৈলকুপী গ্রামের মোঃ রাজু হোসেনের পুত্র মোঃ সবুজ হোসেন (২০) এবং যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল গ্রামের মোঃ আবুল খানের পুত্র মোঃ রাসেল খান (২৪)।

এসময় আসামীদের কাছ থেকে একটি চুরি হয়ে যাওয়া ডিস্কভার মোটর সাইকেল উদ্ধার করা হয়। যার রেজিষ্ট্রেশন নাং- (সারক্ষীরা-হ, ১৩-২৯৪৪)। বৃহস্পতিবার (০৭মে) দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পাটকেলঘাটা থানার এস আই জয় বালা জানায়, গত ০৫-০৫-২০২০ তারিখে সদ্য উদ্ধারকৃত মোটর সাইকেলটি চুরি হয়েছে বলে একটি মামলা হয় থানায়। যার মামলা নাং- ০১ (এক)। মামলার ভিত্তিতে আজ অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদুল মুর্শেদ স্যারের নির্দেশে আমি সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী সবুজকে মামলার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসা হয়।
এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর আসামী রাসেলের কথা স্বীকার করে। অতপর পূনরায় অভিযান পরিচালনা করে অপর আসামীর বাড়ী থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে তাকেও গ্রেফতার করে থানা হাজতে আনা হয়। বর্তমানে আসামীরা থানা হেফাজতে আছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করার প্রস্তুতি চলছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। আসামীরা চুরি করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। আগামীকাল আসামীদের জেল হাজতে প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।