× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

দিনাজপুর জেলা প্রতিনিধি (নয়ন)

মেয়েকে জমি দেওয়ায় মাকে নির্যাতন করে হাসপাতালে পাঠালেন ছেলে

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
মেয়েকে জমি দেওয়ায় মাকে নির্যাতন

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মেয়েকে জমির অংশ দেওয়ায় ছেলের নির্যাতনে হাসপাতালে মা, ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর গ্রামে। বৃহস্পতিবার (৩০ জুন) ছেলের হাতে নির্যাতিত মা জহুরা বেগম ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

জহুরা বেগম বলেন, সম্প্রতি বাড়ির ভিটাসহ ১৫৯ শতক জমি তার তিন ছেলে ও এক মেয়ের নামে লিখে দিয়েছেন। মেয়ের নামে জমি লিখে দেওয়ায় সেইদিন থেকে তিন ছেলের মধ্যে একজন নবীউল ইসলাম বিভিন্ন সময় তাদের ওপর অত্যাচার করে আসছেন। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান কয়েক দফা সালিশ করে দিয়েছেন। কেন বারবার চেয়ারম্যানকে জানানো হয় সে কারণে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৯ জুন) বিকেলে বাড়িঘরে ভাঙচুর চালান নবীউল। বাধা দিতে গেলে বাবা তইজ উদ্দিন ও তাকে (জহুরা বেগম) শারীরিকভাবে লাঞ্ছিত করেন ।

এই ঘটনা বুধবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে বৃহস্পতিবার সকালে ছেলে নবীউল ইসলাম তাকে মারপিট করে গুরুতর আহত করেন। ভুক্তভোগীর স্বামী তইজ উদ্দিন বলেন, তিনি বাড়িতে যেতে পারছেন না ছেলের ভয়ে। হাসপাতালেও ঠিকমতো থাকতে পারছেন না। আমাকে পেলেও আমার স্ত্রীর মতো মারপিট করবে।

তাই ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি ছেলের বিরুদ্ধে থানায় মামলা করব। অভিযুক্ত ছেলে নবীউল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বাবা-মা যেহেতু তাদের মেয়েকে জমি দিয়েছে সেহেতু মেয়ের কাছে চলে যেতে হবে। এই বাড়িতে তাদের থাকার অধিকার নেই।

খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, কয়েক দফা বিচার করেও বিষয়টি সমাধান করা যায়নি। বিচার করার পরেও নবীউল ইসলাম ও তার ভাইয়েরা বাড়িতে গিয়ে আবারো তাদের বাবা-মার ওপর অত্যাচার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দীন বলেন, বিষয়টি জেনেছি। স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..