মেহেরপুুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি’৯৫ ব্যাচের পুনর্মিলনী

মেহের আমজাদ, মেহেরপুর (০৪-০৯-২০১৭):  মেহেরপুুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএসসি’৯৫ ব্যাচের সভাপতি রাহিনুর জামান পলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক রবিন্দ্রনাথ সাহা, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী আনিছুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক, কর্মচারী আব্দুল লতিব, হাজি মোঃ কাবাতুল্লাহ, এস.এস.সি’৯৫ ব্যাচের প্রধান উপদেষ্টা শহিদুল ইসলাম পেরেশান, উপদেষ্টা ডা. ইয়ানুর হোসেন, নূরুন নবী সাগর, সাইফুল ইসলাম তেলা, এসএসসি’৯৫ ব্যাচের সাধারণ সম্পদাক সাইফুল ইসলাম সেন্টু, সহসভাপতি সোমেল রানা, কোষাধ্যক্ষ মাসুদ কেনানসহ এসএসসি’৯৫ ব্যাচের ছাত্রবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।