× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

মেহেরপুর-১ এবং ২আসনে আ’লীগের ফরহাদ হোসেন ও সাহিদুজ্জামান খোকন জয়ী

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন ও মেহেরপুর -২ (গাংনী) আসনে আওয়ামীলীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন বিএনপি’র প্রার্থিীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফরহাদ হোসেন ২য় বারের মতন এবং সাহিদুজ্জামান খোকন প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর (৭৩) ১ ( সদর ও মুজিবনগর) আসনে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১,৬৯,২০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১২,৯৫৯ ভোট ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ আবুল কাশেম কাসেমী ১০২০, জাতীয় পার্টির আব্দুল হামিদ ৯৮০ এবং জাকের পার্টির সাইদুল আলম ৬০৭ ভোট। মেহেরপুর -১ আসনে বেসরকারীভাবে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৬৫০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৯৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৩৩ হাজার ৬১০ জন। মোট ভোট কেন্দ্র ছিল ১০৬টি।

অপর দিকে মেহেরপুর-(৭৪) ২ (গাংনী) আসনে আওয়ামীলীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১,৬৯,০১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭,৯০০ ভোট ।


এ ক্যটাগরির আরো খবর..