মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র পূজা মন্ডপ পরিদর্শন

মেহের আমজাদ,মেহেরপুর (১৮-১০-১৮) :   মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মেহেরপুর শহরের হরিসভা মন্দির,কালী মন্দির,নায়েব বাড়ি,হালদার পাড়া,মালোপাড়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন,জেলা জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্রাচার্য,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন,জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর,জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব,ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম সহ দলীয় নেত-কর্মিরা পূজা মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য’র সাথে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।