মেহেরপুর পৌরসভার উদ্যোগ্যে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (১৮-১০-১৮)  মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেয়র মাহফুজুর রহমান রিটন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের গরীব ও অসহায়দের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপে চারশতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন নিজে সকলের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন। এসময় পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর জাফর ইকবাল,আল মামুন, জেলা যুবলীগের সদস্য সারাফত শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।