× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের গণসংযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১২-০৭-১৮):   মেহেরপুর সদর উপজেলায় আমঝুপি ইউনিয়নে বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য,জেলা আওয়ামীলীগে সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

বৃহস্পতিবার দিনব্যাপী আমঝুপি ইউনিয়নের শ্যামপুর, গোপালপুর, আলমপুর ও মদনাডাঙ্গা গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগ কালে সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরেন এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে জয়যুক্ত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এখন থেকে এক হয়ে কাজ করার আহবান জানান। গণসংযোগ কালে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুসল বিনিময় করেন।

গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন, মুজিবনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হুমায়ন কবির বাবু, জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান টিটু, সাবেক যুগ্ন সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, মেহেরপুর শহর ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খোকন শেখ, যুবলীগ নেতা হেলু, মিরাজ, খোকন, সেরেফুল ইসলাম কালু, শামসুল করিম বকুল, হাসিবুল ইসলাম সহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..