মেহেরপুর শিশু পরিবারে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মেহের আমজাদ,মেহেরপুর (২০-০১-১৮):  মেহেরপুর সরকারী শিশু পরিবারের আয়োজনে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা পরিষদের সদস্য হাসানুল হক সবুজ। এসময় সেখানে শিশু পরিবারের তত্ববধয়ক মামনুর রহমানসহ সকল শিশুরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।