× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত “মুজিবনগরের হৃদয় হতে” সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি খুলনা বেতারে সম্প্রচার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (৩০-০১-১৭): মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ বেতারের উদ্যোগে ‘মুজিবনগরের হৃদয় হতে’ শীর্ষক সাংস্কৃতি অনুষ্ঠান বাংলাদেশ বেতার, খুলনাতে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৪ টা ১০ মিনিট থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে এ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি চলে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহ উদ্দীন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিচালক বশির উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ । জেলা শিল্পকলা একাডেমীর সদস্য নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা সংগীত ও আবৃতি পরিবেশন করেন। সাফিনাজ আরা ইরানী, মোমিনুল ইসলাম, ফৌজিয়া আফরোজ তুলি, হৃদিতা রহমানের সঙ্গীত ও আবৃতি পরিবেশনে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠে।


এ ক্যটাগরির আরো খবর..