× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২৯/০৫/১৭): মেহেরপুর শহর সমাজ সেবা পরিষদের আয়োজনে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার বিকালে জেলা সমাজ সেবা কার্যালয় মিলনায়তনে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর – ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা সমাজ সেবা  অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রামানিক, তত্বাবধায়ক মোঃ জহিরউদ্দিন প্রমুখ । পরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় । এর আগে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।


এ ক্যটাগরির আরো খবর..