× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড

মেহেরপুর রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৫-১৯):  মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাজু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে ঐ গ্রামের মল্লিকপাড়ায় এ মর্মান্কিক দূর্ঘটনা ঘটে। সাজু মিয়া রাজনগর বাসস্ট্যান্ড পাড়ার সিরাজ আলী ছেলে। সে রাজমিস্ত্রির জোগালীর কাজ করত। স্থানীয়রা জানায়, রাজনগর মল্লিকপাড়ার কিতাব আলীর নির্মানাধীন বাড়ির ছাদে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে সাজুর মৃত্যু হয়েছে।

সদর থানার ওসি শাহ্ দারা জানান, রাজনগর গ্রামে বৈদ্যুতিক তারের সাথে রড জড়িয়ে সাজু নামে এক যুবকের মৃত্যুর কথা শুনে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে আনা হবে এবং ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..