× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মেহেরপুর মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আলী বিশ্বাস (৫৪) সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ২ টার দিকে তিনি নিজ গ্রাম পিরোজপুর হতে মেহেরপুর যাওয়ার পথে নূরপুর-কোলার মাঝামাঝি স্থানে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যান।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, তিনি বাড়ি থেকে মেহেরপুর যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা মারেন। পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস তাকে মৃত ঘোষনা করেন।
মেহেরপুর সদর থানা ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা জানিয়ে বলেছেন- তার ধারনা চলন্ত মোটর সাইকেলে তিনি স্ট্রোক করেন। এতে তিনি মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে গাছের সাথে ধাক্কা খান। পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নেন। নিহত শামীম আলী বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের ভাই। তার লাশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।
তার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..