মেহের আমজাদ, মেহেরপুর (০৫-০৮-১৭): মেহেরপুর পৌর কলেজের ২০০৯ সালের এইচএসসি ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ঈদ পূনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম ২০০৯ সালের এইচএসসি ব্যাচের বন্ধু শাকিল আনছারী, আতিকুর রহমান, আসিফ আনজুম, আনজুমান আরা, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, কামাল হোসেন, সাদ্দাম হোসেন শাহীন, মশিউর, কাবিরুল, হাসিবুর, নাসিম, জুয়েল রানা, ফিরোজ, মতিউল, নাজমুল, মাহফুজ, দেলোয়ার, কামরুজ্জামানসহ ব্যাচের বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।