মেহের আমজাদ, মেহেরপুর (০১-১০-১৬)ঃ মেহেরপুর পৌরসভার নির্বাচনে গতকাল শনিবার বিকাল পর্যন্ত মেয়র পদে ৪জন এবং কাউন্সিলর পদে ১১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এসব প্রার্থীরা নিজে এবং নিজের আত্মীয়-স্বজন অথবা দলীয় প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মেয়র পদে বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । অপর দিকে কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ড থেকে আবু ওবাইদুল্লাহ সেন্টু, ইয়াসিন আলী শামীম, আল মামুন, ৩ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ আবু আব্দুল্লাহ বাকী, ৪ নম্বর ওয়ার্ড থেকে মীর মাসুদ রানা, ৫ নম্বর ওয়ার্ড থেকে জাফর ইকবাল, ৬ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ মঞ্জুরুল হাসান, ৭ নম্বর ওয়ার্ড থেকে ইলিয়াস হোসেন, ৮ নম্বর ওয়ার্ড থেকে সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন ও ৯ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল্লাহ বিন হাশেম এবং সোহেল রানা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।