× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

মেহেরপুর পুলিশের অভিযানে ৮ বিএনপি-জামায়াত কর্মী আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পুলিশ জেলার সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে। শুক্রবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান- মুজিবনগর থানা পুলিশ উপজেলা বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৬ বিএনপি-জামায়াত কর্মীকে এবং সদর থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ২ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে। নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ২০১৩ সালের নাশকতা মামলার কয়েক জন আসামি রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..