মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন

মেহের আমজাদ,মেহেরপুরঃ নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী ও দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পল্লী বিদুৎ সমিতির অফিসের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন এ.জি.এম.(জি.এস)আকিয়াব হোসেন। মানববন্ধনে এ.জি.এম ফাইন্যান্স সোহানুর রহমান, অ্যাকাউন্টটেন্ট আশবেক আজাদ, জুনিয়র ইঞ্জিনিয়ার খাইরুল হাসান সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।

মানববনন্ধনে বক্তারা বলেন, অন্যান্য প্রতিষ্ঠানে নতুন পে-স্কেল বাস্তাবায়ন হলেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন সিদ্ধান্ত না আসায় ৭৮ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে বক্তারা জানান।পরে তারা দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন শেষে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম প্রকৌশলী আব্দুল মতিন-এর কাছে স্মারকলিপি প্রদান করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।