× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

admin
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সহ-সভাপতি প্রভাষক নূরুল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ওস্তাদ করিম শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মুর্শিদাবাদ থেকে আগত বিশিষ্ট লোক শিল্পী রবিউল আলম, একাডেমির সহ-সভাপতি মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাড. আল মামুন রাসেল ও আব্দুল ওয়াদুদ, কোষাধ্যাক্ষ মহিদুল ইসলাম মহিত, কার্যকরী সদস্য আবুল হাসনাত দীপু, বারিকুল ইসলাম লিজন, কালচারাল কর্মকর্তা তানবীর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। আরো বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সদস্য পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য্য প্রমুখ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীতে অংশগ্রহন করেন শিল্পী রবিউল আলম। অনুষ্ঠানের ১ম পর্বে সমবেত সুচনা কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাশ্বাত চক্রবর্তী নিপ্পন। পরবর্তীতে অনুষ্ঠান উপস্থাপনা করেন কার্যকরী পরিষদের সদস্য মানিক হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..