ভূতচতুর্দশীতে কেন ১৪ শাক খাওয়া হয়? কেন ১৪ প্রদীপ জ্বালানো হয়?

ভূতচতুর্দশীতে কেন ১৪ শাক খাওয়া হয়? কেন ১৪ প্রদীপ জ্বালানো হয়?

শরৎকালে কেন দুর্গাপুজো হয় এর পিছনে যেমন পৌরাণিক কাহিনী রয়েছে। তেমনি রয়েছে কালীপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজোর ধর্মীয় বিশ্বাস। কিন্তু কালীপুজোর আগে কেন ভূত চতুর্দশী পালন করা হয়? কেন ১৪ শাক খাওয়া হয়? কেনো ১৪ প্রদীপ জ্বালানো হয়?

সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে, ১৪ প্রদীপের মধ্যে দিয়ে সংসার থেকে অশুভ শক্তি দূরে রাখতে এই প্রদীপ জ্বালানো হয়। শুধু তাই নয় অনেকের ধারণা, এই তিথিতে মর্ত্যে আসেন পূর্বপুরুষরা। আবার অনেকে ভূত চতুর্দশীকে যম চতুর্দশী বলে থাকেন। এদিন যমরাজের নামে প্রদীপ জ্বালালে অত্যন্ত ভালো। এতে করে নাকি অকাল মৃত্যুর ভয় এড়ানো যায় এমনই ভ্রান্ত বিশ্বাস রয়েছে

অনেকে এই দিন ১৪শাক খাওয়া নিয়ে বিভিন্ন রকমের ধর্মীয় বিশ্বাসের কথা বলে থাকেন। কিন্তু ধর্মীয় কারণের থেকে এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ। আসলে এই সময়টিতে ঋতু পরিবর্তন ঘটে। সময়টি সর্দি-কাশি সহ বিভিন্ন রোগের আগমনের সময়। তাই এদিন ১৪ শাক খাওয়ার রেওয়াজ রয়েছে। এই ১৪ শাকে রয়েছে – ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিমপাতা, জয়ন্তী, সরিষা, শাঞ্চে, হিলঞ্চ, পলতা, শুলফা, গুলঞ্চ, ঘেঁটু, শুশুনির মত শাকগুলি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।