মেহের আমজাদ, মেহেরপুর :
জেল হত্যা দিবস স্মরণে গতকাল মঙ্গলবার জেলা বাস্তহারা লীগের উদ্যোগে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা শেষে শহরে একটি শোক র্যালি বের করে। জেলা বাস্তহার লীগের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে আলোচনা সভাশেষে শহরে একটি শোক র্যালি বের করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও শোক র্যালিতে অংশ গ্রহণ করেন জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, সহসভাপতি রাহুল হোসেন রাকা, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক কাজল শেখ, সদর থানা বাস্তহারা লীগের সভাপিত সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এস.এম রাসেল, সাংগাঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, মুজিবনগর উপজেলা বাস্তহারা লীগের সাংগাঠনিক সম্পাদক আরিফ হোসেন শহর বাস্তহারা লীগের সভাপতি অনিম হোসেন, সহসভাপতি রুমন, সাংগাঠনিক সম্পাদক শাওন, পিরোজপুর ইউনিয়ন বাস্তহারা লীগের সভাপতি সুমন, আমঝুপি ইউনিয়ন বাস্তহারা লীগের সভাপতি রানা প্রমুখ।