× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২১-১২-১৬)
মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করেছে আদালত। এর আগে উচ্চ আদালতে আপিল করে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রতীক পেয়েছিলেন তিনি। সেই প্রার্থীতা স্থগিত করেছেন উচ্চ আদালতের আপিল বিভাগের চেম্বার। গতকাল  বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, চিঠি পাওয়ার পর হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করে চারজনকে প্রার্থী করে একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
জানতে চাইলে হাবিবুর রহমান মুঠোফোনে প্রতিক্রিয়ায় বলেন,স্থগিতের বিষয়টি জানার পর উচ্চ আদালতে আবারও আবেদন করা হয়েছে। আশা করছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য আবারও আদেশ পাবো।
ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। হাবিবুর ছাড়া অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত এ্যাড.মিয়াজান আলী (কাপ-পিরিচ), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল (আনারস), গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন (তালগাছ) ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস (চশমা)।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাইয়ের দিন হাবিবুর রহমানের প্রার্থীতা বাতিল করা হয়েছিল। এরপর তিনি উচ্চ আদালতে আপিল করলে গত ১৪ ডিসেম্বর চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পাবার চিঠি আসলে তাঁকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..