× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে পরিবেশক সমিতির সংবর্ধনা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০২-০২-১৭): মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান ও পরে সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ  গোলাম রসুল।

প্রধান বক্তা ছিলেন পরিবেশক সমিতির দক্ষিন- পশ্চিম -উত্তরের আঞ্চলিক চেয়ারপার্সন মাহফুজুর রহমান রিটন।

মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে পরিবেশক সমিতির সংবর্ধনাঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশক সমিতির উপদেষ্টা আজিজুর রহমান, সহ-সভাপতি আকবর আলী বিশ্বাস, সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক শামিমুল ইসলাম, সদস্য জুয়েল রানা, মেহেদী হাসান, নাহিদ হোসেন, বাবর আলী, সুরত আলী, লিটন খান, সুমেল, জামান প্রমুখ। এর আগে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনায় পরিবেশক সমিতির দক্ষিন-পশ্চিম-উত্তরের আঞ্চলিক বার্ষিক সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..