মেহেরপুর জেলা পরিষদের জমি দখল করে ফিলিং স্টেশন করার অভিযোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরেপুর (১১-০৭-১৭)ঃ মেহেরপুর জেলা পরিষদের জমি দখল করে আমিন ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প স্থাপন করার অভিযোগে জেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা পরিষদের হল রুমে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান। এসময় জেলার সাংবাদিক ও জেলা পরিষদের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।