× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হুসাইন আর নেই

admin
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাও. ফারুক হুসাইন (৪৬) মারা গেছেন। গতকাল শুক্রবার বাদ মাগরিব তিনি মেহেরপুর শহরের মিয়াপাড়াস্থ এক আত্মীয়ের বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না——রাজেউন)। মরহুম ফারুক হুসাইন আশরাফপুর গ্রামের মরহুম আনসার আলী মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

নিহতের ঘনিষ্টজন সূত্রে জানা গেছে, তিনি ডায়েবেটিক ও গ্যাস্টিক রোগে ভূগছিলেন। ডায়াবেটিকের পাশাপাশি তিনি গ্যাস্টিক রোগের কারণে চিকিৎসা নিচ্ছিলেন। এদিন মাগরিবের পর তার গ্যাস বাড়লে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য হাসপাতালের  অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্স বাসায় পৌঁছাবার পূর্বেই তিনি মারা যান। তারা লাশ তার গ্রামের বাড়ি আশরাফপুর নেয়া হয়েছে। আজ শনিবার সকালে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

তিনি ১৯৯০ সালে জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে যোগ দেন। মাও. ফারুক হুসাইন আমদহ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..