মেহেরপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা

মেহের আমজাদ, মেহেরপুর (০৫-০৮-১৭):  মেহেরপুরে জেনারেল হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় সভা করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

গতকাল শনিবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মিজানুর রহমান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, জেনারেল হাসপাতালে সিনিয়র এনেসথেসিস্ট তাপস কুমার সরকার, আবাসিক মেডিকেল কর্মকর্তা এহসানুল কবীর, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী প্রমুখ। এর আগে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।