মেহেরপুর চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদলসহ দু’জন আটক

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের উপকন্ঠ দিঘীরপাড়ায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইন সহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদল হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে সদর থানার এস.আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

এস.আই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিঘীরপাড়ার বাদলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল এবং ৭ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করে থানায় নেয়া হয়। তিনি বলেন- আটক বাদলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় ৫টি মামলা রয়েছে।

অপরদিকে, মেহেরপুর সদর থানার এস.আই মীর মেজবাহুর দারাইন তার সঙ্গীয় ফোর্সসহ শহরের বেড় পাড়ায় অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ লতিফ নামের এক যুবককে আটক করেন। আটক আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।