মেহেরপুর আশরাফপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষন, থানায় অভিযোগ দাখিল

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের এক প্রতিবন্ধী যুবতীকে (২৫) প্রকাশ্যে দিবালোক একা পেয়ে ধর্ষণ করেছে একই গ্রামের আজাদ (৪০) নামের এক যুবক। এঘটনায় যুবতীর বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি এজহার দায়ের করেছেন। থানা পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

মেহেরপুর সদর থানা পুলিশ ও প্রতিবন্ধী যুবতীর বাবা জানান, গত মঙ্গলবার বিকেলের দিকে তার প্রতিবন্ধী মেয়ে ভৈরব নদে গোসল করতে বাড়ি থেকে বের হয়। ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে ঘাটে যাওয়ার পথে একা পেয়ে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় ওই গ্রামের বারেক আলীর ছেলে আজাদ এবং ভুট্টা ক্ষেতের মধ্যে তাকে ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী যুবতী বাড়ি ফিরে অভিভাবকদের জানিয়ে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।