× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে ৭ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর ঃ(০২-১০-১৬) মেহেরপুরে ৭ দিন ব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মেহেরপুরে ৭ দিন ব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহামেদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি মোমিনুল ইসলাম,যুগ্ম সম্পাদক আব্দুল¬াহ-আল মামুন রাসেল, সদস্য মোহিদুল ইসলাম মুহিত,বারিকুল ইসলাম লিজন, সাংস্কৃতিক কর্মী শাশ্বত নিপ্পন,কালচারাল কর্মকর্তা তানবীর রহমান।

২অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্ষন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী দিনে জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড, মোরশেদুল ইসলাম পরিচালিত আগামী, তারেক মাসুদ পরিচালিত আদম সুরত, আমিনুর রহমান মুকুল পরিচালিত অবরোধ, রহমান লেনিন পরিচালিত মন ফড়িং ও ইয়াসমিন কবির পরিচালিত পরবাসী মন আমার স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..