মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৫-১৭)ঃ মেহেরপুরে ৭ দিনব্যাপি নাট্যকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মাশালার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল তিনটার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মাশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক সামিউন জাহান দোলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার তানভীর আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান। সঞ্চালনা করেন অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের। জেলার বিভিন্ন সাংস্কৃতিকগোষ্ঠির ৫৩ জন নাট্যকর্মী ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষন চলবে আগামী ২৭ মে পর্যন্ত ।